image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঝালকাঠিতে বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর বাউকাঠী গ্রাম থেকে রিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরে নামাজের সময় তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ রিমা আক্তার উত্তর বাউকাঠী গ্রামের আক্কাস হাওলাদারের মেয়ে। তার মায়ের নাম হোসনেয়ারা বেগম। পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর ২০২৫ স্বামী মজলু তালুকদার ও তাদের দুই কন্যাসন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। কয়েক দিন অবস্থানের পর ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরে নিজের ব্যবহৃত একটি বোরকা নিয়ে তিনি বাড়ি থেকে চলে যান।

রিমা আক্তারের ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। তার মা হোসনেয়ারা বেগম ও স্বামী মজলু তালুকদার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি। এদিকে দুই শিশু কন্যা মায়ের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

এ ঘটনায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজঙ রিমা আক্তারের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তার স্বামী মজলু তালুকদার।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি