গতকাল মঙ্গলবার রাত সারে ১২টার দিকে ভালুকায় ধানের শীষ মনোনীত প্রার্থী ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চুর পক্ষে ভোটারদের সঙ্গে উঠান বৈঠক চলাকালে টাকা বিতরণের অভিযোগে ৭ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হামিদ ক্বারী (৭৫), মেদুয়ারী ইউনিয়নের ঝাটিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে তানভীর আহম্মেদ (৪৬) বগাজান গ্রামের আবুল কাসেমের ছেলে গোলাম রাব্বি (২৩) একই গ্রামের আক্কাছ আলীর ছেলে মেহেদী হাসান (৪০) একই গ্রামের হোসেন আলীর ছেলে মেহেদী (৩৮) ও গফরগাঁও উপজেলার যশোরা গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে গোলাম শাহীদ (৫০)। অপ্রাপ্ত বয়স্ক একজনকে মুচলেকা নিয়ে তার মায়ের উপস্থিতিতে ছেড়ে দেয়া হয়।
জানাযায় মঙ্গলবার রাত সারে ১২টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা ঘরে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধানের শীষ মনোনীত প্রার্থী ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চুর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক চলাকালে ভোটারদের মাঝে টাকা বিতরণের খবর পেয়ে যৌথ বাহিনীর টহলদল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনার সত্যতা নিশ্চিত হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্র্যাট এবিএম কাউসার জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন ও ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম।
সারাদেশ: দশমিনায় সেনাবাহিনীর মতবিনিময় সভা