image
মাদারগঞ্জ (জামালপুর): চরনাংলা আশ্রয়ণ প্রকল্পে ঘর -সংবাদ

চরনাংলা আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ ও ভোগান্তি

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে চরনাংলা আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়নে চরনাংলা আশ্রয়ন প্রকল্পের স্থায়ী বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। ফলে রাতের আঁধারে কেরোসিনের কুপির আলো কিংবা ব্যাটারিচালিত লাইটের ওপর নির্ভর করেই চলতে হচ্ছে তাদের। চরনাংলা আশ্রয়ন প্রকল্পের স্থায়ী বাসিন্দারা সংবাদ কে বলেন, বিদ্যুৎ সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের স্থায়ী বাসিন্দাদের প্রতি নিয়ত চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের অভিযোগ, আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো নির্মাণের পর বহু পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস করলেও এখনও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়নি।

এ কারণে কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে পরিবারের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা সংবাদকে জানান, বিদ্যুৎ লাইনের সংযোগ মাত্র দুইটি খুঁটি স্থাপন করলেই আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে।

চর নাংলা আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দা মো. হালিম সংবাদ কে বলেন, আমাদের ছেলেমেয়েরা বিদ্যুৎ না থাকায় ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। সামান্য দুইটি খুঁটি দিলে বিদ্যুৎ আসবে, কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছে না।

স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দ্রুত প্রয়োজনীয় খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করলে প্রকল্পের পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি