image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

খানখানাপুরে দেশীয় ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলাধীন খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকার মৃত মোস্তফা মাস্টারের ছেলে।

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় পূর্বে একটি মামলা রয়েছে। গত মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি