image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) ইন্তেকাল করেছেন।

বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ যাওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মারা যান করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া তার ফেইসবুক পোস্টে জানান, নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকাল হয়।

তার মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

সম্প্রতি