image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পদ্মায় ফেরি থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবক উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাদত মেম্বার পাড়া গ্রামের মোহন শিকদারের ছেলে রেজাউল শিকদার (৪০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি থেকে ওই যুবক নদীতে পড়ে যান। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ও পাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারে তৎপরতা শুরু করে। পাশাপাশি নৌপুলিশও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, লোকমারফতে জানতে পেরেছি, ওই যুবক নিজেই নদীতে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর থেকেই আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের দুটি দলও উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান ৪ ফেব্রুয়ারি সকাল ১০ পর্যন্ত মেলেনি।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে নৌপুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

সম্প্রতি