image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-১ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদারের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদার অভিযোগ করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রাতে আমি ও আমার লোকজন নিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। এই সুযোগে দুষ্কৃতকারীরা আমার প্রধান নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে থাকা আমার মা-চাচিরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণ করা না গেলে আমার ও চাচাদের বাড়ি পুড়ে যেত।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই প্রার্থীর প্রধান নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

সম্প্রতি