image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মরদেহ উদ্ধার; পারিবারিক বিরোধের অভিযোগ থানা-পুলিশের

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে নুপুর (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় ওই গৃহবধূর বাবার বাড়ির আঙিনার একটি পেয়ারাগাছ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত নুপুর মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় গ্রামের বাবু শাহ হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহারিয়া বর্ষা (৩২)-এর সঙ্গে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক মতবিরোধের কারণে মেয়েটি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহারিয়া বর্ষার সঙ্গে এর আগে নোটারি পাবলিকের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল। ওই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের ঘটনা ঘটে এবং একপর্যায়ে স্থানীয়ভাবে আপসের মাধ্যমে ছাড়াছাড়ি হয় বলে দাবি করা হয়। পরবর্তীতে প্রায় ৬ বছর আগে নুপুরের পুনরায় শাহারিয়া বর্ষার সঙ্গে বিয়ে হয়।

নিহতের পরিবার অভিযোগ করে জানান, গত সোমবার দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন, শাশুড়ি দিনা বেগম ও খালা শাশুড়ি বিলকিস নুপুরের বাবার বাড়িতে এসে তার সঙ্গে বাগবিত-ায় জড়ান। একপর্যায়ে নুপুরকে মারধর করে চলে যান বলে অভিযোগ রয়েছে। ওই রাতে নুপুর তার মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

নিহতের মা আনজুয়ারা বেগম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাড়ির উঠানে পেয়ারা গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নুপুরকে দেখতে পাই এবং চিৎকার করি। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ততক্ষণে নুপুরের মৃত্যু হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে।

মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

সম্প্রতি