image
বামনা (বরগুনা) : প্রশিক্ষণ কর্মশালা -সংবাদ

বামনায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, বামনা (বরগুনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত বরগুনার বামনা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, ১০৯ বরগুনা-১ এবং ১১০ বরগুনা-২ আসন মিজ্ তাছলিমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম এবং জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, ১১০ বরগুনা-২ আসন মো. পলাশ আহমেদ।

কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচন-সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণের ধাপসমূহ, আইনগত নির্দেশনা এবং নির্বাচনকালীন যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

সম্প্রতি