image
চাঁপাইনবাবগঞ্জ : সরকারি মহিলা কলেজে ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ -সংবাদ

সরকারি মহিলা কলেজে ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত এমডি ও ক্রীড়া সংগঠক আব্দুল হান্নান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই নিজেকে সুস্থ্য রাখতে হলে খেলাধুলার বিকল্প নাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন ইভেন্টে বেশি বেশি করে চর্চা করতে হবে। শিক্ষার গুণগত মান অর্জনের পাশাপাশি বিশেষ করে নারী শিক্ষায় বিনিয়োগ ছাড়া শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি নারী শিক্ষার উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের পাশে মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন সর্বদা থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

সম্প্রতি