image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভৈরবে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয়ে ৭০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার ভোর ৬টায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে জানা যায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি স্টেশনের এক পাশ থেকে আরেক পাশে যেতে চাইলে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জেনেছি অজ্ঞাত বৃদ্ধ লোকটি লাইনের এক পাশ থেকে আরেক পাশে যেতে চাইলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় বৃদ্ধের দুটি পা দ্বিখন্ডিত হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ ও পিআইবি টিম। একাধিক চেষ্টা করেও পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। নিহতের পড়নে ছিল একটি গোলাপী কালার গেঞ্জি ও সাদা চেক লুঙ্গি। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» রাণীংশকৈলে বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত

» টাঙ্গাইল-৬ দেলদুয়ার ৫৮টি ভোটকেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

সম্প্রতি