রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে। আরএমপির উপপুলিশ কমিশনার সিটিটিসি ও এডিসি (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান গোপন সংবাদের ওপর ভিত্তি করে বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এদের আটক করে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ ও অন্যান্য মামলায় ১২ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।