নোয়াখালী-৩, বেগমগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় বিএনপির কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াত। এতে জামায়াত-এনসিপির সাত নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজায় এ হামলার ঘটনা ঘটে। বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে আমাদের ১১ দলীয় জোটের উদ্যেগে জামায়াতে ইসলামীর প্রার্থী বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ওই এলাকায় প্রচারণাকালে বিএনপির রিয়াদ বাহীনীর রিয়াদের নেতৃত্বে বিএনপির ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। হামলায় এনসিপির নোয়াখালী জেলা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাবিব উল্যাহ (২৭), দাঁড়িপাল্লার কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮) ও নজরুল ইসলাম সাগর (২৫) আহত হয়েছেন। মারাত্বক আহত এনসিপির কর্মী জাহিদকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ নিয়ে পরে জানানো হবে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্তর্জাতিক: ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
আন্তর্জাতিক: এরদোয়ান-সিসি বৈঠক: অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর