image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দেলদুয়ারে শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

প্রতিনিধি, দেলদুয়ার (টাঙ্গাইল)

টাঙ্গাইলের দেলদুয়ারে ১০ বছরের শিশু সংঘবদ্ধ ধর্ষণেরর ঘটনায় দায়ের করা মামলায় জিহাদ (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত গভির রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জিহাদ উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামের আমির হোসেনের ছেলে। এ ঘটনায় অন্য আসামি আব্দুল্লাহ্ পলাতক রয়েছে। গতকাল রোববার উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। জানা গেছে প্রতিবেশী ২ কিশোর জিহাদ ও আব্দুল্লাহ্ ওই শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পাসবিক নির্যাতনে অসুস্থ শিশুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, শিশু ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি