গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বালার ছিড়ায় স্মরণকালের শ্যামল ছায়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শ্যামল ছায়া যুব সংর্ঘের আয়োজনে স্মরণকালের এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুপতলা ফুটবল একাদশ বনাম ধোপাডাঙ্গা শহীদ জিয়া ফুটবল একাদশ। নির্ধারিত সময় পরবর্তীতে ট্রাই ব্রেকারে ৪-৫ গোলে কুপতলা ফুটবল একাদশকে হারিয়ে ধোপাডাঙ্গা শহীদ জিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে একটি মোটরসাইকেল ও একটি ফ্রিজ পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি মো. ওয়াহেদুজামান সরকার বাদশা, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল, রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার, জাতীয় পাটির নেতা এটিএম এনামুল হক মন্টু প্রমুখ। স্মরণকালের এই ফুটবল খোলায় কমপক্ষে ২০ হাজার দর্শানার্থী উপস্থিত হয়েছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যুব সমাজকে উজ্জীত করতে পারে। তাই গ্রাম-গঞ্জে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তা না হলে যুব সমাজ অন্যপথে ধাবিত হবে।
গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে আনতে হবে। কিন্তু বর্তমান সরকার ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও বিভাজন সৃষ্টি করেছেন। দেড় বছরে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে সরকার। যে খেলোয়ার দেশকে বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছে, সে যে দলের হোক না কেন তাকে ফিরে আনতে হবে। এই সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছেন। তিনি বলেন জাতীয় পাটি ক্ষমতায় গেলে এসব বৈষম্য দূর করবেন।
আন্তর্জাতিক: ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
আন্তর্জাতিক: এরদোয়ান-সিসি বৈঠক: অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর