চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ভোগের জন্য নয়।
‘ফটিকছড়ি আধ্যাত্মিক ও সম্প্রীতির উর্বর ভূমি। আমি এমপি হওয়ার লোভে নয়, বরং অবহেলিত ফটিকছড়িববাসীর ভাগ্য উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে এসেছি। নির্বাচিত হলে এই জনপদকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। আমি জনগণের সেবাকে ইবাদত হিসেবে গণ্য করি।
তিনি গতকাল বুধবার দিনব্যাপী দক্ষিণ ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন মাসুম, সাফায়েতুল ইসলাম, হাসানুল করিম মানিক, সৈয়দ হাসান জামাল উদ্দিন ও আলী হোসেন জিসানসহ সুন্নী জোট ও সুপ্রিম পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অর্থ-বাণিজ্য: নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৪০ কোটি টাকা লোকসান করেছে আরএকে সিরামিকস
অর্থ-বাণিজ্য: থাই কোম্পানির সঙ্গে বাংলাদেশি কোম্পানির সমঝোতা স্মারক সই
অর্থ-বাণিজ্য: টানা ৪ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
অর্থ-বাণিজ্য: জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ
অর্থ-বাণিজ্য: লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে ফিরল প্রাণ
অর্থ-বাণিজ্য: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে স্বস্তি ও সংশয়