image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সিলেটের ছুরিকাঘাতে তরুণ খুন

জেলা বার্তা পরিবেশক, সিলেট

সিলেটের কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক তরুণ খুন হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাবিল কানাইঘাট সরকারি কলেজের ছাত্র ও স্থানীয় ছাত্রদল কর্মী বলে জানা গেছে।

ছুরিকাঘাতে নাবিল হত্যার তথ্য নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ইসলাম হোসেনের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল খুন হয়।

তিনি বলেন, নিহত ও অভিযুক্ত দুজনই একই বাড়ির বাসিন্দা। সকালে বাড়ির বাথরেমে মাটি ফেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করেন ইসলাম।

বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী জানান, ছুরিকাহত নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

‘সারাদেশ’ : আরও খবর

» রাণীংশকৈলে বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত

সম্প্রতি