image
কিশোরগঞ্জ (নীলফামারী) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল -সংবাদ

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর শোডাউন

প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলার আইন শৃংখলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, সিভিল প্রশাসনের যৌথ শোডাইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ সকাল ১০টায় শোডাউনটি কিশোরগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প থেকে বের হয়ে উপজেলার সদর ইউনিয়ন, মাগুড়া, গাড়াগ্রাম, রনচন্ডী, বড়ভিটা, পুটিমারী, নিতাই ও বাহাগিলীর প্রধান প্রধান স্থানে তারা শোডাউন দেয়। এতে নেতৃত্ব দেন মেজর নাঈম। উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন, ওসি লুৎফর রহমান প্রমুখ।

যৌথ বাহিনীর শোডাউনটি প্রথমে উপজেলার প্রধান ব্রিজ সংলগ্ন কয়েকটি স্থাপনা ২ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপসারণ করা না হলে তা উচ্ছেদ করা হবে মর্মে ঘোষণা দেয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় যৌথ বাহিনী মাঠে কাজ করছে বলে স্থায়ী সেনা ক্যাম্প থেকে জানানো হয়। সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা মেনে নির্বাচনকালী সময় চলাফেরা, অবাধে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে, নির্বাচনকালীন আইন প্রতিপালনে যৌথবাহিনী তৎপর রয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে প্রশাসনের তরফ হতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি