image
ছবিঃ সংগৃহীত

কাঁঠালিয়ায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের বকনা বাছুর বিতরণ

প্রতিনিধি, কাঁঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মৎস্যজীবীদের মাঝে সরকারি উদ্যোগে গরু, গরুর খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজন করেন। বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬) দুপুর ১২টায় উপজেলা মৎস্য অফিসের সামনের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে এ বকনা বাছুর, খাবর ও ওষুধ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক প্রধান অতিথি হিসেবে মৎস্যজীবীদের হাতে লটারির মাধ্যমে গরুর বাছুর তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আক্তার, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি, মো. মাসউদুল আলমসহ বিভিন্ন অতিথি ও উপকারভোগীরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি