আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে মাঠে নেমেছে প্রশাসন। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে যৌথ নিরাপত্তা মহড়া শুরু হয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত এ মহড়ায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো, রওশন কবির, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল)
মো. নিয়াজ মেহেদী, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট নাজমুস (৭ বীর), ডোমার-ডিমলা উপজেলায় বিজিবির দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মো. রফিক, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার, র্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোকাদ্দিস রহমান এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র নায়েক সুবেদার বাবু দিলীপ কুমারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যৌথবাহিনীর এ মহড়ায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও জনবহুল এলাকা ঘুরে দেখা হয়। বিশেষ করে নাউতারা বাজার, চাপানীর হাট, ডালিয়া বাজার, শুটিবাড়ি হাট, খগার হাট, টুনির হাট, কলোনীর হাট, ঠাকুরগঞ্জ হাট ও ডাঙ্গার হাটসহ বিভিন্ন বাজারে মহড়া দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া সতর্কবার্তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সতর্কতা অবস্থা জারি রাখা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখছে।
প্রশাসনিক কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সর্বমহলে গ্রহণযোগ্য করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আন্তর্জাতিক: ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
আন্তর্জাতিক: এরদোয়ান-সিসি বৈঠক: অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী
অর্থ-বাণিজ্য: নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৪০ কোটি টাকা লোকসান করেছে আরএকে সিরামিকস