image
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : সড়কের পাশ থেকে দুর্বৃত্তদের কেটে ফেলা গাছ জব্দ করেছে বন বিভাগ

রাঙ্গুনিয়ায় সড়কের পাশের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া-রাণীরহাট ডিসি সড়কের পাশে থাকা চারটি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাটা গাছগুলো জব্দ করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় সড়কের পাশের গাছগুলো কে বা কারা কেটে রেখে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ইছামতী রেঞ্জ অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো উদ্ধার করে জব্দ করেন।

এ বিষয়ে ইছামতী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। রেঞ্জের অন্য এক কর্মকর্তা বলেন, মোট চারটি মরা গাছ কাটা হয়েছে, কারা গাছগুলো কেটেছে তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অনুমতি ছাড়া এভাবে সড়কের পাশের গাছ কাটার কোনো সুযোগ নেই। আমরা গাছগুলো উদ্ধার করে হেফাজতে নিয়েছি।

‘সারাদেশ’ : আরও খবর

» টাঙ্গাইল-৬ দেলদুয়ার ৫৮টি ভোটকেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

সম্প্রতি