image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দুপচাঁচিয়ায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৮

প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া)

দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওয়ারেন্টের আসামী মোসলেম উদ্দিন, মোকলেছুর রহমান, আক্কাস আলী, মিরাজুল ইসলাম, আব্দুল খালেক, আফজাল হোসেন, আমিনুর ফকির, মিজানুর রহমান, মাদক মামলায় সুইট আহমেদ, নাজমুল ইসলাম রতন, নাজিম উদ্দিন হিরো, আমিনুর রহমান, আবু হাসান, তাহমিদ হাসান প্রমুখ।

নিয়মিত মামলা মেহেরুল ইসলাম, আলামিন, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম বিভিন্ন অভিযোগে ১৮জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» টাঙ্গাইল-৬ দেলদুয়ার ৫৮টি ভোটকেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

সম্প্রতি