image
আমতলী (বরগুনা) : কৃত্রিম বাসা স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা আমতলীবাসী -সংবাদ

আমতলীতে পাখিদের আবাসস্থল তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ আমরা আমতলীবাসী

প্রতিনিধি, আমতলী (বরগুনা)

পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বরগুনার আমতলীতে গাছের ডালে মাটির তৈরি কৃত্রিম বাসা স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা আমতলীবাসী।

গতকাল বুধবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। তারা হাতে তৈরি মাটির বাসা গাছের ডালে স্থাপন করে পাখিদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করেন।

সংগঠন সূত্রে জানা যায়, অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং বড় গাছ কাটার কারণে দিন দিন পাখির সংখ্যা কমে যাচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব প্রাণী। পাখিদের ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা বলেন, ‘পাখিরা আমাদের প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের আবাসস্থল তৈরি করতেই আমরা কাজ করছি।’

প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইদুর রহমান বলেন, ‘আমরা চাই নতুন প্রজন্ম পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক। গাছ কাটার ফলে পাখিরা আশ্রয় হারাচ্ছে। তাই কৃত্রিম বাসা তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করছি।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহসভাপতি রেজাউল করিম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মারিয়া ইসলামসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ২০২২ সালে একঝাঁক তরুণদের নিয়ে, ‘আমরা আমতলীবাসী’ সংগঠনটি গঠিত হয়, যারা নিয়মিত সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।

‘সারাদেশ’ : আরও খবর

» টাঙ্গাইল-৬ দেলদুয়ার ৫৮টি ভোটকেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

সম্প্রতি