image
ছবিঃ সংগৃহীত

রাণীংশকৈলে বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত

প্রতিনিধি, ঠাকুরগাঁও (রাণীশংকৈল)

ঠাকুরগাঁও-৩ আসনে সন্নিকটে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচরণা খুবই জোরেশোরে চলছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে ফোট চাওয়া, উঠান বৈঠক, ছোট ছোট পথসভা ও মোটরসাইকেল শোডাউন করেছেন।

বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক স্বপন আলীর নেতৃত্বে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয় এ সময় ওই ইউনিয়নের সব নেতাকর্মী ও উপজেলা বিএনপির নেতারা অংশগ্রহণ করেন। দেখা গেছে ইউনিয়নের জোস্না মার্কেট থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পদযাত্রার পথে যে সব বাজার ও হাট পড়েছে, সেখানেই স্বতঃস্ফূর্তভাবে পথসভা করা হয়। কাতিহার, বাংলাগড়, ফুটানি টাউন ও শকের টাউনসহ বিভিন্ন স্থানে আয়োজিত এসব পথসভা ও হাটসভায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পদচারণার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ পথসভায় দাঁড়িয়ে বক্তব্য শোনেন। পথসভায় বক্তব্য রাখেন যুবদলের উপজেলা সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতিসহ অনেকে। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। নেতাকর্মীদের স্লোগান ও জনসমাগমে পুরো এলাকায় ধানের শীষের জয়গানে মুখরিত হয়ে একটি অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» টাঙ্গাইল-৬ দেলদুয়ার ৫৮টি ভোটকেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

সম্প্রতি