গরিবের হাসপাতাল খ্যাত মাটির ঘরে পরিচালিত সুইজারল্যান্ডর ডাক্তার এন্ড্রিক বেকারের স্মৃতি বিজড়িত কাইলাকুড়ি হাসপাতালে দীর্ঘ দিন বিদেশি চিকিৎসক দম্পতি সেবা দিয়ে আসছে। হঠাৎ তরে টাঙ্গাইলের মধুপুরে ফুলবাগচালা ইউনিয়নের কাইলাকুড়ী এলাকায় বিদেশি চিকিৎসক দম্পতির বসবাসরত বাসার সামনে একটি অজ্ঞাত ড্রোন ক্যামেরা পড়ে থাকার ঘটনা ঘটেছে।
ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং এর আওতাধীন কাইলাকুড়ী হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত বিদেশি চিকিৎসক জেসন (আমেরিকা) ও তার স্ত্রী মেরেন্ডি (আমেরিকা) তাদের বাসার সামনে ড্রোন ক্যামেরাটি দেখতে পান।
বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে হাসপাতালের নির্বাহী পরিচালক পিজন নংমিনকে অবগত করেন। পরে তার নেতৃত্বে সহকর্মীদের সহযোগিতায় সকাল ৯টার দিকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
উদ্ধারকৃত ড্রোনটি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
এ বিষয়ে প্রজেক্টের নির্বাহী পরিচালক পিজন নংমিন বলেন, বিদেশি চিকিৎসকরা আমাদের এলাকায় মানবিক সেবামূলক কাজ করছেন। তাদের নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোনটি কোথা থেকে এসেছে বা কারা পরিচালনা করেছে- তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আমরা দ্রুত পুলিশকে অবহিত করেছি এবং ড্রোনটি তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা প্রশাসনের সহযোগিতায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
এ বিষয়ে মধুপুর থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছে, ড্রোন ক্যামেরাটি প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অচল। কিন্তু এটি কীভাবে এখানে আসল, কার মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আন্তর্জাতিক: ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
আন্তর্জাতিক: এরদোয়ান-সিসি বৈঠক: অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর