মধ্যরাতে ভারতের সিকিমে পরপর তিন দফা ভূমিকম্প হয়েছে। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা কেঁপে উঠছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কয়েক মিনিটের ব্যবধানে পর পর তিনবার অনুভূত ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুর।
এ বিষয়ে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, ১টা ৩৯ মিনিটে ৪ দশমিক ৫, ১টা ৪৫ মিনিটে ৩ দশমিক ৫ এবং ২টা ৩ মিনিটে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
জানা যায়, এর মধ্যে একটির কেন্দ্র ছিল সিকিমের গ্যাংটক। বাকি দুটির উৎপত্তিস্থল সিকিমের গেয়ালশিং এবং মঙ্গনে।