image
ছবিঃ সংগৃহীত

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিটু দাস (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার, (০৬ ফেব্রুয়ারী ২০২৬) ভোরে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার ভোররাতে পরিবারের অগোচরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি এ পথ বেছে নিয়েছেন। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও তদন্তের প্রক্রিয়া চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ডিমলায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সাংবাদিক সম্মেলন

» ডিমলায় প্রশাসনিক ক্ষমতা পেলেন প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান মাসুদ

সম্প্রতি