মোহনগঞ্জ পৌরশহরের বুক চিরে প্রবাহিত ঐতিহাসিক শিয়ালজানি খাল। খালের উভয় পাড়ে রয়েছে ওয়াকওয়ে। শিশু কিশোর, বৃদ্ধসহ সব বয়সী মানুষ ওয়াকওয়ে ধরে চলাফেরা করেন। ওয়াকওয়ের নিচে রয়েছে ড্রেন। ড্রেনের ওপরে ম্যানহোলগুলোর অধিকাংশের ঢাকনা নেই। ভাঙাচুরা অবস্থায় রয়েছে কিছু কিছু। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ইতোমধ্যে অনেকে অসাবধানতাবশত ড্রেনে পরে আঘাতপ্রাপ্ত হয়েছেন। খাল পাড়ের শিশুরা ঝুঁকিতে। যেকোনো সময় খেলার ছলে শিশু ড্রেনে পড়ে যেতে পাড়ে। খালপাড় দিয়ে জনৈক পথচারী বলেন, খোলা ম্যানহোলগুলোর ঢাকনা দেয়া জরুরি। শিয়ালজানি খাল পাড়ের ওয়াকওয়েতে খোলা ম্যানহোলগুলোর ঢাকনা বদেয়া ভাঙাচুরা মেরামত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ভুক্তভোগী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।