চাটখিলে কলেজ শিক্ষকদের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের মতবিনিময় সভা

প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিলে আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠিত ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার বিকেলে চাটখিলের একটি রেস্টুরেন্টে চাটখিল ও সোনাইমুড়ির কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মেধাবী শিক্ষার্থীদের প্রেসিডেন্সি কলেজে ভর্তি করতে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রফেসর শাহরুখ আদনান খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারুল কবির রুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবুল বাশার। সভায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার প্রফেসর নাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়টি নিয়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের মেধাবী ও গরিব শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয়ে স্বল্প খরচে পড়ার সুযোগ রয়েছে বলে জানান। তিনি বলেন আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান আবুল সাঈদ চৌধুরী এ প্রতিষ্ঠান গড়ে তোলার মূল উদ্দেশ্য হচ্ছে নোয়াখালী ও চট্টগ্রামের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীকে আত্মকর্মসংস্থান মূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এই ইউনিভার্সিটি শিক্ষার্থীরা চাইলে তাদের আবুল খায়ের গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে।

সভায় বক্তব্য রাখেন, চাটখিল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুরুল আলম, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম শিপন। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল কবির রুমি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সভায় চাটখিল ও সোনাইমুড়ির ৭টি কলেজের শিক্ষকরা সহ চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সহসভাপতি প্রভাষক জসিম মাহমুদ, সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক ফারুক সিদ্দিকী ফরহাদ, কামরুল কানন উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি