image
ছবিঃ সংগৃহীত

শাহজাদপুরে সাবেক সেনা কর্মকর্তা নিহত আহত তিন

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার আঞ্চলিক সড়ক শাহজাদপুর-এনায়েতপুর সড়কে লোহার পাইপবোঝাই একটি ইঞ্জিনচালিত (করিমন) গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের উপর পড়ে যায় এ সময় অটোভ্যানে যাত্রী সাবেক এক সেনা কর্মকর্তা চান (৭২) মিয়া ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অটোভ্যানের তিন যাত্রী। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামে শাহজাদপুর থেকে এনায়েতপুরগামী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করে। নিহত চাঁদ মিয়া উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের পুত্র এবং মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য। এ সময় অটোভ্যানের ড্রাইভার ও অন্য যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাটখিলে কলেজ শিক্ষকদের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের মতবিনিময় সভা

সম্প্রতি