নীলফামারীর ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য মো. আব্দুর রহমান মাসুদ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এ-সংক্রান্ত আদেশ দেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী নীলফামারী জেলা প্রশাসক মো. নাইরুজ্জামান একটি প্রজ্ঞাপন জারি করে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেন।
জানা গেছে, ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ফয়সাল ইবনে মুন গত ৫ আগস্ট ২০২৪-এর পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আত্মগোপনে চলে যান। সে সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন ইউপি সদস্য আব্দুর রহমান মাসুদ।
পরবর্তীতে আদালতের এক রায়ে নির্বাচিত চেয়ারম্যান ফয়সাল ইবনে মুন পুনরায় স্বপদে ফিরে আসেন। তবে ওই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আব্দুর রহমান মাসুদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করেন। আপিল শুনানি শেষে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ আব্দুর রহমান মাসুদকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে গত ৩ ফেব্রুয়ারি নীলফামারী জেলা প্রশাসক মো. নাইরুজ্জামান অনুপস্থিত চেয়ারম্যানের দায়িত্ব পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গয়াবাড়ি ইউনিয়নে প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
আন্তর্জাতিক: ভারতে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৮
আন্তর্জাতিক: ফের বন্দী বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন