বগুড়ার আদমদীঘিতে মাত্র ২৫ দিনের ব্যবধানে আবারো অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির গলিত লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দড়িয়াপুর গ্রামের পাটগুদামের পাশে নাসির উদ্দিনের বাগানের উত্তর পাশের ডোবার পানি থেকে গলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের নাসির উদ্দিনের বাগানের উত্তর পাশের ডোবায় ভাসমান লাশ লোকজন দেখতে পেয়ে আদমদীঘি থানায় খবর দেন। দুপুরে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আছিব হোসেন ও ওসি আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি একই ডোবার পানিতে অজ্ঞাত (৪৫) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর ২৫ দিনের ব্যবধানে একই ডোবায় আবারো গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পরপর একই স্থানে অজ্ঞাত ব্যক্তির দুটি লাশ উদ্ধার হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আছিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক: ভারতে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৮
আন্তর্জাতিক: ফের বন্দী বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন