রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। আরএমপির উপপুলিশ কমিশনার সিটিটিসি ও এডিসি (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ওপর ভিত্তি করে বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় এদের আটক করে।
এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬, মাদক মামলায় ৩ ও অন্যান্য মামলায় ৮ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ