আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরের তিন জেলা- ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সফরের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে চড়ে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখান থেকে বেলা ১১টায় হেলিকপ্টারে করে তার ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে। বেলা সাড়ে ১১টায় তিনি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জনসভা শেষ করে দুপুর ১টার দিকে তিনি পুনরায় নীলফামারীর উদ্দেশে রওনা দেবেন। এই জনসভায় ঠাকুরগাঁও জেলার তিনটি নির্বাচনী আসন ছাড়াও পার্শ্ববর্তী পঞ্চগড় ও দিনাজপুরের একটি আসনের দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।
এদিকে, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং প্রস্তুতির খবর পাওয়া গেছে। নির্বাচনী প্রচারণায় তার এই সফরকে কেন্দ্র করে বিএনপি স্থানীয়ভাবে সর্বাত্মক শক্তি প্রদর্শনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং শুক্রবার সকাল থেকেই সভাস্থলে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। প্রতিটি জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ চলছে এবং শহরগুলোতে প্রচার মিছিল ও মাইকিং করা হচ্ছে।
অন্যদিকে, সফরকে কেন্দ্র করে তিন জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ১১ জানুয়ারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তারেক রহমানের জনসভার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া সেই জনসভাগুলোই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের বাজারের অস্থিরতা চলমান: একদিন পরই আবারও বাড়ন্ত
আন্তর্জাতিক: ওমানে ইরান-যুক্তরাষ্ট্র ইতিবাচক আলোচনা
আন্তর্জাতিক: ভারতীয় পণ্যে ট্রাম্পের অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার