image

ভোট উপলক্ষে সারা দেশে দুই দিন বন্ধ থাকবে দোকানপাট ও শপিং মল

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশের সব দোকান, শপিং মল ও বাণিজ্যিক বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই দুই দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শিল্পকারখানার শ্রমিকদের সুবিধার্থে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকেই সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন ছুটি পাবেন। মূলত কর্মস্থলে থাকা ভোটাররা যাতে নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতেই এই বাড়তি ছুটির ব্যবস্থা করা হয়েছে।

সরকার ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। পরদিন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন এমনিতেই নির্ধারিত সাধারণ ছুটি। এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় দেশজুড়ে টানা কয়েক দিনের একটি ছুটির আমেজ তৈরি হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ১৫ বন্দর কর্মীর বদলি প্রত্যাহার না হলে ফের আন্দোলন

» মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৪ জেলায়

» গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ডিমলায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সাংবাদিক সম্মেলন

সম্প্রতি