image

আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামীকাল থেকে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটি বিদেশি কোম্পানিকে ইজারা বা দেওয়াসহ চার দাবিতে এ ঘোষনা দেয় সংগঠনটি।

চার দফা দাবিগুলো হলো-

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া যাবে না, সরকারকে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে। বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে নিতে হবে। বিগত আন্দোলনে যেসকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, সাময়িক বরখাস্ত, পদাবনতিসহ নানাবিধ শাস্তিমূলকব্যবস্থা গ্রহণ করেছে, তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে স্ব স্ব পদে পুনর্বহাল করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতারদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

এর আগে, গত ৩১ জানুয়ারি থেকে টানা পাঁচদিন কর্মবিরতি পালন করে শ্রমিক-কর্মচারীরা। এর জেরে আন্দোলনে জড়িত অন্তত ১৬ জনকে পানগাঁওসহ বিভিন্ন বন্দরে বদলি করা হয়। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি বন্দরের অচলাবস্থার মধ্যে চট্টগ্রাম বন্দরে আসেন নৌ-উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ওইদিন শ্রমিকদের তোপের মুখে পড়েন তিনি। পরে নৌ-উপদেষ্টার সাথে বৈঠকের পর দুদিন কর্মবিরতি স্থগিত ঘোষণা করে শ্রমিক নেতারা।

‘সারাদেশ’ : আরও খবর

» ১৫ বন্দর কর্মীর বদলি প্রত্যাহার না হলে ফের আন্দোলন

» মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৪ জেলায়

» গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ডিমলায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সাংবাদিক সম্মেলন

সম্প্রতি