image

নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষে নীলফামারীর জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় হাই স্কুল বড় মাঠে জনসভার মঞ্চে উঠলে তাকে করতালি দিয়ে অভিবাদন জানান সমর্থকরা। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

জানা যায়, সেখানে বক্তব্য শেষে বিএনপি নেতা তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রসঙ্গত, সবশেষ ২০০৩ সালে ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নীলফামারী এসেছিলেন তারেক রহমান।

‘সারাদেশ’ : আরও খবর

» ১৫ বন্দর কর্মীর বদলি প্রত্যাহার না হলে ফের আন্দোলন

» মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৪ জেলায়

» গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ডিমলায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সাংবাদিক সম্মেলন

সম্প্রতি