পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। এক পার্সেন্ট কারও সঙ্গে আপস করবো না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয় হোক। কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে, এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। সে ব্যাপারে আমরা সতর্ক আছি। যেহেতু এটা নতুন একটা জিনিস। এটার সুষ্ঠুতার ব্যাপারে এক বিন্দুও আপোষ করবো না। এটা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে পারি।’
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে ইসি মাছউদ বলেন, ‘এটা সত্য যে একটা প্রোপটে অনেক অস্ত্র লুট হয়েছে।
কিন্তু আমি যতদূর জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছুসংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না। অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে।’ যদি টুকটাক কিছু অস্ত্র থেকেও থাকে, সেটি নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে প্রতিকুল কোনো পরিবেশ সৃষ্টি করবে না বলে জানান তিনি।
মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির বক্তব্য দেন।
আন্তর্জাতিক: জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন
সারাদেশ: আজ দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান
শোক ও স্মরন: ওবাউলশিল্পী সুনীল কর্মকারের চিরবিদায়