ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় নির্বাচনী প্রচারের সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার,( ০৬ ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিমের অভিযোগ, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এতে জামায়াতের পাঁচ কর্মী আহত হন। অন্যদিকে একই ইউনিয়নের বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ৩-৪ জন নেতাকর্মী আহত হন।’
মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে, সেখানে জামায়াতের নেতারাও উপস্থিত হন।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ