নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ সকাল ১০টায় পাইলট মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রায় সহগ্রাধিক নারী কর্মী অংশ নেন।
পথসভায় উপজেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইশরাত জাহান বেবী। আরও বক্তব্য দেন নাটোর-১ (লালপুরবাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার। বক্তারা বলেন, দেশের নারী সমাজ এখন সচেতন ও সংগঠিত।
ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা নারী কর্মীদের সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি শেষ হয়। সকাল ১০টায় পাইলট মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রায় সহগ্রাধিক নারী কর্মী অংশ নেন।
পথসভায় উপজেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইশরাত জাহান বেবী। আরও বক্তব্য দেন নাটোর-১ (লালপুরবাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার। বক্তারা বলেন, দেশের নারী সমাজ এখন সচেতন ও সংগঠিত।
ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা নারী কর্মীদের সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি শেষ হয়।