image
কাপাসিয়া (গাজীপুর) : সংবাদ সম্মেলন করেছেন ইটভাটার মালিক -সংবাদ

কাপাসিয়ায় ইটভাটার কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দড়িমেরুণ (কালিবাড়ি) গ্রামের ইটভাটার কাজে দীর্ঘদিন ধরে নানাভাবে বাঁধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইটভাটার মালিক। এ সময় ইটভাটার মালিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি বৈধভাবে সরকারি সকল ট্যাক্স দিয়ে এসকেবি নামে একটি ইটভাটার ব্যবসা করে আসতেছি। কিন্তু গত কয়েক মাস ধরে এলাকার কিছু চিহ্নিত লোক আমার বৈধ ব্যবসায় নানা ভাবে বাঁধা দিতেছে। আমি তাদের বাঁধা ও হয়রানির প্রতিবাদ করলে আমাকে নানা ধরনের হুমকি দেয়। তারা বলেন এখানে ব্যবসা করলে তাদের আর্থিক সুবিধা দিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার পরিকল্পিতভাবে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল আমার ওই ইটভাটায় এসে আমাকে না পেয়ে ইটভাটার ম্যানেজার কামরুজ্জামানকে মারধর করে; যা আমার প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণ করা আছে। ওই সময় তাৎক্ষণিক ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহায়তা চেয়েছি। এ ঘটনায় কাপাসিয়া থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। তিনি আরও বলেন, ইতোমধ্যে এলাকার ওই চিহ্নিত লোকজন ইটভাটায় ব্যবহৃত এক্সাভেটর (বেকু) ভেঙে ফেলে কয়েক লাখ টাকার ক্ষতিসাধন করেছে। এসব ঘটনার প্রতিবাদ করে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর ইটভাটায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ইটভাটার মালিক সিসি ক্যামেরার ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এদিকে সংবাদ সম্মেলন চলাকালে অভিযুক্ত শহিদুল ইসলাম নওফেল সাংবাদিকদের উদ্দেশ্য করে সামাজিক মাধ্যম ফেইসবুকে তার ব্যক্তিগত আইডি এলবি নওফেল থেকে লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য করে লাইভ পরিচালনা করে ওই সময় ইটভাটা এলাকায় এক ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে বিষয়টি অন্যদিকে নেয়ার চেষ্টা করে।

অন্যদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম নওফেল অভিযোগের বিষয়ে বলেন, ইটভাটার মালিক রাস্তা কেটে মাটি ইটভাটায় নিয়ে যাওয়ার কারণে প্রতিবাদ করি। প্রতিবাদ করায় পরিস্থিতি অন্যরকম হলে আমি ঘটনাস্থল থেকে চলে আসি। এলাকাবাসীর সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি