image

মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ জন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার,( ০৭ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ হামলায় পাল্টা হামলা হয়েছ বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে পুলিশের কাছে থেকে জানা যায় , শনিবার দুপুর ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারে বের হলে ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

মুহূর্তের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আলু ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াদৌড়ির ও ককটেল বিস্ফোরেণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ থাকায় নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দেয়ায় অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি