image

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক চোরাচালান রোধে সাফল্য

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্টে জোরদার টহল ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ভারতীয় ফেনিসডিল, কোডিনজাত সিরাপ (উইনসারেক্স, এসকাফ, ফেয়ারডিল), গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ভায়াগ্রা ট্যাবলেট, ভারতীয় মদ, বিভিন্ন ধরনের চোরাচালানি ওষুধ ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা এবং ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ একাধিক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ায় জব্দ করে ধ্বংস কার্যক্রমের প্রস্তুতি নেয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি (পদাতিক) বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও চোরাচালান সম্পূর্ণভাবে নির্মূল করাই বিজিবির প্রধান লক্ষ্য; নিয়মিত টহল, বিশেষ অভিযান ও স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে। স্থানীয় বাসিন্দারাও জানান, বিজিবির ধারাবাহিক তৎপরতার ফলে মহেশপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধ বেড়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি