চলমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাটে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহস্যজনক নীরবতা পালন করছেন। বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি এএএইচ সেলিমের কর্মী-সমর্থকদের বিএনপির প্রার্থীর কর্মীরা সন্ত্রাসী নিয়ে হামলা ভাঙচুর অব্যাহত রেখেছে। জেলা রিটানিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার হচ্ছে না। দেখা দৃষ্টিতে বাগেরহাটে প্রশাসন কোন প্রার্থীর পক্ষ নিয়েছে। গত শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ১ ও ২ আসনের নির্বাচন সমন্বয়কারী বাগেরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল। তিনি সাংবাদিকদের কাছে বলেন, গত শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট-২ আসনের কচুয়া উপজেলার গোপালপুর এলাকায় রিয়াদ ও মুরাদ নামের সেলিমের দুই কর্মীকে মারধর করে তাদের ব্যবহ্নত মটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া বাগেরহাট সদরের কাড়াপাড়া, ষাটগম্ভুজ, বারুইপাড়া, যাত্রাপুর, খানপুর ও বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি দলীয় সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী সেলিমের কর্মী-সমর্থকদের মারধর- প্রকাশ্য হুমকি, নির্বাচন প্রচারণা কার্যালয় ভাঙচুর করছে। এম এ এইচ সেলিমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে। এতে করে স্বতন্ত্র প্রার্থীর ভোটাররা এবং সংখ্যালঘু ভোটাররা ভীতস্থ হয়ে পড়েছে। অভিযোগ তোলা হয় খুলনা, যশোর নড়াইল থেকে ভয়ংকর সন্ত্রাসীদের আনা হয়েছে বাগেরহাটে। যে কোন মুহূর্তে আমাদের ওপর আক্রমন হতে পারে। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সিইসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত বাগেরহাটের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিবর্তন করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের পক্ষে আইনের ব্যাখ্যা দেন প্রার্থীর ফার্মের আইনজীবী এম এ সবুর। বাগেরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এ বিষয়ে বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রতিটি ঘটনার তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: কালিয়াকৈরে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাজনীতি: বিএনপি-জামায়াত মাঠের লড়াই জমে উঠেছে