image

নলছিটি বালিকা বিদ্যালয়

নারীর আপত্তিকর ভিডিও ধারণে কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ও ল্যাব অপারেটর জাহিদুল ইসলামের (৩৫) বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিমিরকাটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে ঘটনার সততা স্বীকার করে। 

অভিযোগে জানা যায়, ২০২০ সালের ১৭ জুন জাহিদুল ইসলাম প্রতিবেশী এক বিবাহিত নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভয় ভীতি দেখায়। ওই নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক। শুধু অর্থ হাতিয়ে নেওয়ায় নয, ওই নারীকে একাধিকবার ধর্ষণও করে সে। সর্বশেষ ২০২৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়িতে একা পেয়ে ওই মেয়েটিকে আবারো ধর্ষণ করে সে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নলছিটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগ দিয়ে যার হিসেবে গ্রহণ করেন। পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে তিমির কাঠি গ্রামের বাড়ি থেকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। জাহিদুল ইসলাম তিমিরকাঠি গ্রামের হারুন অর রশিদ তালুকদারের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ভিডিও ধারণ ও ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ বলেন, অভিযুক্ত ল্যাব অপারেটরকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হবে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি