নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঐতিহ্যবাহী পিঠা-পুলির এই আয়োজনে বাংলা সংস্কৃতির রঙ্গে রঙিন হয়ে ওঠে ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য পত্নী মিসেস সেলিনা আকতার। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মকসুদুর রহমান, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলী, সহকারী প্রক্টর সাব্বির হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা আকতার এ্যানি। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা। পিঠা-পুলির স্বাদ, প্রাণের আড্ডা আর নববর্ষের আনন্দে দিনটি স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে।
অর্থ-বাণিজ্য: বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধই বেশি
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে কী বলছে ভারত