আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সৈয়দপুরে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার (৯ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টায় সৈয়দপুর শহরের ফাইভ স্টার মাঠে আয়োজিত এ ব্রিফিং সভায় উপজেলার বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহদী ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা। এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হামিদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিং সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব শুধু নিরাপত্তা দেওয়া নয়, বরং জনগণের আস্থা অর্জন করে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করা।
সভায় বক্তারা, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধ, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে নির্বাচনকালীন আচরণবিধি, দায়িত্ব বণ্টন, দায়িত্ব পালনের কৌশল, জরুরি পরিস্থিতিতে করণীয়, ভোটকেন্দ্র নিরাপত্তা ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কাঠামো বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
ব্রিফিং শেষে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অর্থ-বাণিজ্য: ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
অর্থ-বাণিজ্য: উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি