image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পাঁচবিবিতে বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবিতে বায়তুন নুর জামে মসজিদে মৃত্য ব্যক্তির জানাজা পূর্বে বক্তব্যকে কেন্দ্র করে উপজেলা বিএনপির নেতাদের জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় উপজেলা বিএনপির আয়োজনে দলী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মো. আবু তাহের।

তিনি লিখিত বক্তব্য বলেন, গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে জুম্মার ফরজ নামাজের পর বিশিষ্ট চিকিৎসক মরহুম ডা. মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় মরহুম আবুল বাশারের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের শুরুতে অত্র মসজিদের সভাপতি আলহাজ আব্দুল হাকিম মন্ডল ও খতিব সাহেব মরহুমের জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। পরবর্তীতে তাদের আলোচনা শেষ হওয়া মাত্র অত্র মসজিদের মোয়াজ্জিন মাওলানা জামিল হোসেন স্ব-প্রণোদিত হয়ে জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের নাম ঘোষণার পর বক্তব্য দিতে গিয়ে মুসল্লিদের বাধার সম্মুখীন হন। কিন্তু উক্ত ঘটনাকে কেন্দ্র করে জামায়াত সমর্থিত কতিপয় ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাতে থাকে। এতে বিএনপি নেতাদের মানক্ষুণ্ণ হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনও হিংসাংত্মক মনোভাব নিয়ে রাজনীতি করে না। আর আমাদের নেতাদের জড়িয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তাই এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবিবি শাখার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানে হয়। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপি সাবেক সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক গুলশান আরা গ্যালিন, সাবেক সভানেত্রী মেহেরুন নেছা মেরি প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি