ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ডিমলায় নারীদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এতে অর্ধলক্ষাধিক নারী অংশগ্রহণ করেন, যা চলমান নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০টায় ডিমলা মেডিকেল মোড়ের উপজেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ডিমলা উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন বহন করেন।
মিছিলে নেতৃত্ব দেন নীলফামারী-১ আসনের সংসদ প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে নারীদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীলফামারী-১ আসনটি বরাবরই গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচারণা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এই নারী সমাবেশকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন অনেকে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, ডোমার-ডিমলা নিয়ে গঠিত নীলফামারী-১ আসনে অতীতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের সক্রিয় প্রচারণায় ইতোমধ্যে নির্বাচনী মাঠ সরব হয়ে উঠেছে।
অর্থ-বাণিজ্য: ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
অর্থ-বাণিজ্য: উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি