সুনামগঞ্জ-১ গুরুত্ব পাচ্ছে নারী ভোট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে নারী ভোটারদের গুরুত্ব দিন দিন বাড়ছে। নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি। এরই মধ্যে ভোট চাইতে মাঠে নেমেছেন ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের স্ত্রী লন্ডন প্রবাসী হেলি জামান। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীর স্ত্রীরা নারী ভোটারদের কাছে টানতে উঠান বৈঠক করাসহ বাজারের বাজারে গিয়ে ভোট চেয়ে লিফটে বিতরণ করেছে। এদিকে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের সহধর্মিণী (স্ত্রী) হেলি জাহান (লন্ডন প্রবাসী) দেশে এসেছে স্বামীর জন্য ভোট চাইতে নেমে পড়েছেন ভোটের মাঠে। গত শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের নারী ভোটারদের নিয়ে করেছেন উঠোন বৈঠক শেষে বাদাঘাট বাজারে দোকানে দোকানে লিফটে বিতরণ করে স্বামীর জন্য ধানের শীষের ভোট চান।
বৈঠকে হেলি খানম বলেন, এখানে অনেকেই উপস্থিত আছেন যারা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত আছেন। নিজের ভোটটা কাউকে দিতে পারেননি। এবার সুযোগ হয়েছে, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
তিনি আরও বলেন, আপনারা জেনে থাকবেন যে, এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কামরুজ্জামান কামরুলের নানা পরিকল্পনা রয়েছে; যা আপনাদের সঙ্গে নিয়েই বাস্তবায়ন করবেন তিনি। তবে এজন্য অবশ্যই সকাল সকাল ভোটকেন্দ্র গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন পাশাপাশি প্রতিবেশীকেও ভোটে উদ্বুদ্ধ করবেন।
উঠোন বৈঠক শেষে নিকটস্থ বাদাঘাট বাজারে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে নারী ভোটা রয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন, তৃতীয় লিঙ্গ ১০ জন; যা মোট ভোটারের নারী ভোট প্রায় অর্ধেক। ফলে নারী ভোটারদের সমর্থন পেতে নির্বাচনী মাঠে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।
অর্থ-বাণিজ্য: ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
অর্থ-বাণিজ্য: উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি